ব্যাক্তি আমাকে ছোঁয় না, ছোঁয় না ইতিহাসের খেরোপাতা,
আমিতো অনন্তের মৌমাছি শব্দভুগ চারুভাষী-
চিরকাল অনেতিহাসের হালখাতা, ছুঁতেছি তোমার চিবুক।
ইজেলে এঁটে, ফ্রেমে তুলির আঁচড় হয়ে বোধের বাড়ি-
তুমিও তাড়াতাড়ি ঘোমটা আঁটো আমার আড়াআড়ি;
জীবন-বারান্দায় আর হয় না দেখা তোমার আমার।
বৈষ্যবুদ্ধিরা হাটে, হাটে-বাটে-ঘাটে-মাঠে পকেটে,
এমন দো দিল, বেচইন মন তাবৎ এই বঙ্গ-সমাজে ?
তোমার আমার এ গাথার মুখচ্ছবি হয় না আঁকা মৃত্তিকায় ;
বিরহ কাহিনীগাথার শেষ সংলাপও হয় নাতো শেষ;
আগস্ট মানে অনিশেষ দুঃখ- করুণ এই বাংলাদেশ