একগুচ্ছ কবিতা / মাঈন উদ্দিন জাহেদ
গোলাপ কথন
ইদ্রিস নবীর উম্মতেরা খোদাকে নাকি গোলাপ দিতো;
অদৃশ্য থেকে আলো এসে কাঙ্খিতটা ছুঁয়ে নিতো।
গোলাপ! তোমার এমন কদর জানে কি কেউ এমন করে?
তাইতো তার নামটা আমি পাল্টে দিলাম গোলাপ বলে।
গোলাপ আমার অদৃশ্য হলো,মন ছুঁয়েছে খোদার বুঝি?
সে গোলাপের জন্য আমি দিবস-রজনী জেগে খুঁজি।
গোলাপ তুমি কোথায় আছো? আমার মাঝে,না অন্য কোথাও?
আমার মত এমন সুবাস! কেউ পেয়েছে তোমার কী কেউ?
তোমার জন্য মেঘকে আমি তুলো করেছি ঘুম বালিশের,
তোমার জন্য হাওয়ার মাঝে খাট বিছিয়েছি স্বপ্ন সাধের;
তোমার জন্য লেপ বানালাম বসন্তেরই পুবাল হাওয়ায়।
তুমি এখন মন ছুঁয়েছো, কার কাছেগো ?কোন গোপনে ?
তোমার জন্য থরো থরো, তোমার জন্য দ্বিধা কাতর;
তোমার জন্য মন উদাসী তোমার জন্য প্রগলভতা;
তোমার জন্য টলোমলো তোমায় নিয়ে স্বপ্ন বোনা
গোলাপ তুমি আমার আছো,গভীর গোপন বুকের ভেতর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন