রবিবার, ২১ নভেম্বর, ২০১০

চৌপদীগুচ্ছ // মা ঈ ন উ দ্দি ন জা হে দ লিখেছেন মাঈন উদ্দিনজাহেদ
১. মৌ-লোভী চায় ফুলের সুবাস
মৌলবী খুঁজে শুধু ভুল;
মোল্লা হলে ভালোই হোতো
ভুল-চুক হতো খুন।
২. মৌলভীর মন ভালো নেই
রফিক আজাদ ভনে যায়;
সাহেবদের দিন ভালো যায়
মজে সরকারি-দরকারী হালুয়ায়।
৩. দুঃখগুলো নিঃসঙ্গ-নিরালা
গুমরে মরে ভেতরে-ভেতরে;
ঔচিত্যের ছকে কেটে যায় সময়
যাপনে ক্ষরণ হয়, মরণে কামাল।
৪. নিজেকে ভালোবেসে বেশ ছিলে ভালো
অহংকার তীব্র ছিলো,
বুকে ছিলো আলো;
বৃক্ষকে ভালোবেসে রবি করে ভুল
সমুদ্রের গোর্কী এখন হৃদয়ে ব্যাকুল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন