কেমন আছো নীল পদ্ম ?
মাঈন উদ্দিন জাহদে লিখেছেন মাঈন উদ্দিনজাহেদ
কেমন আছো নীল পদ্ম ?
আমার এখন অমল ধবল যাচ্ছে-সময়-
ছুঁয়ে ছুঁয়ে যখন তখন
কাটতো আমার দিন-রাত-
ভাসতো ভেলা সময়-অসময়
জীবন যেমন নীল পদ্ম।
কেমন আছো পদ্ম পুকুর
নীলছুঁয়ে ছুঁয়ে জলের রাশি
তোমায় নিয়ে স্বপন বুনন
জলের খেলা রাশি রাশি।
কেমন আছো জলের সাথী
নিত্য-নতুন জীবন খেলায়
তোমার এমন আপন সময়
যাপন যেন হাসির রাশি।
আমার শুধু নীল ছুঁয়ে যাওয়া
আমার শুধু গান গেয়ে যাওয়া
ভেলায় ভেসে হেসে হেসে হাওয়া
হাওয়ায় দুলে দুলে আসি।
পাড় হয়ে যাওয়া-সময়-আমার
পাড় হয়ে যাওয়া দিন-রাত-ণ
পাড়ে দাঁড়িয়ে একা একা
বাজাই আমি আমার বাঁশি।।
রবিবার, ২১ নভেম্বর, ২০১০
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন